× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

অরণ্যের প্রতি ওসির ভালবাসা অটুট থাকুক!

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ এপ্রিল’২০১৭
নতুন পোশাক পরে জীবনের প্রথম বাংলা নববর্ষ পালন করবে সেই শিশু অরণ্য। যাকে জঙ্গল থেকে তুলে এনেছিলেন কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন। এবার তার পাঠানো নতুন পোশাক পরে অরণ্য নববর্ষ পালন করবে। অরণ্যকে ওসি আনোয়ার লালন পালন করার জন্য দত্তক দেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পত্তিকে। সেই পিতা-মাতার কাছে বড় হচ্ছে অরণ্য। আর তার বয়স হয়েছে ১ বছর ৪ মাস।
২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে গোপাল গ্রামের একটি কবরস্থানের জঙ্গলে পড়ে পাওয়া শিশুটির প্রতি প্রথম থেকে অকৃত্রিম ভালবাসার উদাহরণ হিসেবে দীর্ঘদিন ধরে মনে রেখেছেন কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন। বর্তমান তিনি মেহেরপুর জেলার গাংনী থানায় কর্মরত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি গাংনী থেকে শিশু অরণ্যের জন্য বাংলা নববর্ষ উপলক্ষে নতুন পোশাক ও চকলেট পাঠিয়েছেন।
শুধু তাই নয় শিশুটিকে উদ্ধারের পর ডাক্তার দেখানো, তার নাম রাখা, ঔষুধ কিনে দেওয়া, শীতবস্ত্র প্রদান, বিশ্ব ভালবাসা দিবস, নববর্ষ উদযাপনের মত বড় বড় দিবস গুলোতে অরণ্যের জন্য তিনি এখনো বিভিন্ন উপহার ও খাবার সামগ্রী পাঠিয়ে থাকেন। বৃহস্পতিবার দুপুরে লোক মারফত বাংলা নববর্ষ উপলক্ষে তিনি অরণ্যের জন্য নতুন পোশাক পাঠিয়েছেন।
এ ব্যাপারে মুঠোফোনে এ পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুদের প্রতি সবারই অন্য রকম ভালবাসা থাকে। তাছাড়া আমি সেখানে থাকা অবস্থায় শিশুটিকে জঙ্গলে পড়ে পেয়েছিলাম। তাকে একটি পরিবারের কাছে দত্তক দিয়েছি। সে কেমন আছে, তা জানতে ইচ্ছা হয়? সেজন্য বিভিন্ন সময়ে তাকে উপহার সামগ্রী পাঠিয়ে থাকি। দায়িত্ববোধ ও মানবিক বিষয় থেকে অরণ্যের প্রতি আমার ভালবাসা জন্ম নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..