× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সুনামগঞ্জে সীমান্তে ইয়াবা সহ নারী চোরাকারবারী গ্রেফতার:মদ ও বিড়ির চালান আটক

admin
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

স্টাফ রিপোর্টার ,সিলেট থেকে
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিরি টহল পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আমদানি নিষিদ্ধ নাসির বিড়ির চালান ও ইয়াবা সহ এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম সুফিয়া আক্তার। সে সদর উপজেলার মঙ্গলকাঁচার ফেটেরগাঁওর রুপ চাঁনের স্ত্রী।’
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা গেছে, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল দক্ষিণ মোকশেদপুর এলাকা থেকে মঙ্গলবার ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের বোতল আটক করে।’
অপরদিকে পার্শ্ববর্তী বিশ^ম্ভপুরের চিনাকন্দি বিওপির বিজিবির অপর একটি টহল দল মধ্যনগর নাম এলাকা থেকে সোমবার রাতে ৬৩ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিন যুক্ত শেখ নাসির উদ্দিন বিড়ি ও ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করে।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও নারায়ণতলা বিওপির বিজিবির যৌথ অভিযানে, সদর উপজেলার ফেটেরগাঁও’র সুফিয়া আক্তারের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা সহ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। আটককৃত মদ, বিড়ি ও ইয়বার মুল্য প্রায় ২ লাখ ৬২ হাজার ৫’শ টাকা।’
সুনামগঞ্জ সদর সডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ইয়াবা সহ আটককৃত নারী মাদক চোরাকারবারীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..