× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০১৭

লক্ষীপুর প্রতিনিধি :   জেলার আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

গতকালশুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর  উত্তর হামছাদী ইউনিয়নআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় পাটোয়ারির হাট থেকে ফেরার পথে দুর্বৃত্তরা ইউপি সদস্য ফারুককে কুপিয়ে জখম করে। পরে রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

একই কথা জানিয়েছেন উত্তর হামছাদি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেনও। তিনি  জানান, রাতে বাড়ি ফেরার পথে ফারুককে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়েযায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা ওমর ফারুককে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

এদিকে সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) নিপুল জানান, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এরইমধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই এসআই।


এ ক্যটাগরির আরো খবর..