এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিশ্ব নাট্য দিবস-২০১৭ উপলক্ষে পঞ্চগড় ভূমিজ নাট্য গোষ্ঠী এক সোভাযাত্রা বেড় করে। সোভাযাত্রাটি পঞ্চগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে শেরে বাংলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১১টা হতে ঘন্টা ব্যাপি পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে আজহারুল ইসলাম জুয়েল, অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, অধ্যপক এমরান আল-আমীন প্রমখ বক্তব্য রাখেন। বক্তারা পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানায়।