× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি  হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন এ্যাড. এম এ মজিদ ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী

নাসিরের দুর্দান্ত শতকে বাংলাদেশের জয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ লক্ষ্য ২৫৮ রান। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এই রান তাড়া করে জেতা নেপালের জন্য কিছুটা কঠিনই বটে। শেষ পর্যন্ত ভাবনাটাই সত্যি হয়েছে, ইমার্জিং এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানেই জিতেছে বাংলাদেশ, ৮৩ রানে।

কক্সবাজার শেখ কামাল আান্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৫৭ রান করে। সহ-অধিনায়ক নাসির হোসেনের সেঞ্চুরি ও অধিনায়ক মুমিনুল হকের হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৫ বলে ১০৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ১২ চার আর দুটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। আর মুমিনুল করেন ৬১ রান।

জবাবে ৪২.৩ ওভারে ১৭৪ রানেই অলআউট হয় নেপাল। বাঁ-হাতি রাহাতুল ফেরদৌসের ঘূর্ণি আর পেসার সাইফ উদ্দিনের গতিময় বোলিংয়েই দিশেহারা ছিল নেপালের ব্যাটিং লাইন।

ফেরদৌস ৪৫ রান খরচায় চার উইকেট নেন। সাইফ নেন তিন উইকেট। আরেক পেসার আবুল হাসান রাজু পান দুটি এবং অন্যটি হয়েছে রানআউট।


এ ক্যটাগরির আরো খবর..