× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

প্রতিমা ভাংচুর ও বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরে প্রতিমা ভাংচুর ও বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার উদ্যোগে এক মানব বন্ধন  কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি পরিতোষ অধিকারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার, এ্যাডঃ খগেন্দ্রনাথ রায়, এ্যাডঃ ভাস্কর বাগচী প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নাটোরের বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুর করে ধর্মের প্রতি আঘাত আনা হয়েছে। কিন্তু ঘটনার সাথে জড়িতদের আটক করে বিচারের আওতায় আনতে পারে না পুলিশ। যে কারণে দূর্বৃত্তরা উৎসাহি হয়ে বার বার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গুরুদাসপুর ও বড়াই গ্রামে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

শুক্রবার প্রতিমা বিষর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠি চার্জের ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখা।


এ ক্যটাগরির আরো খবর..