× Banner

মাদারীপুরে স্কুল ছাত্রী ৮দিন ধরে নিখোঁজ

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের জব্বার সরদারের মেয়ে ববিতা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৮ মার্চ সকালে বাড়ি থেকে স্কুলে আসে ববিতা। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ ববিতা মাদারীপুর রাজ্জাক হাওলাদার একাডেমির অষ্টম শ্রেনির ছাত্রী। এঘটনায় নিখোঁজের পরিবারের আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা জব্বার সরদার বলেন, আমার মেয়ে ৮দিন ধরে নিখোঁজ। মেয়ে বেঁেচ আছি নাকি মারা গেছে তাও জানি না। আমি আমার মেয়ের সন্ধান চাই। এঘটনায় যারা জড়িত তাদের বিচার চাই।

মাদারীপুর সদর থানার এসআই মুরাদ হোসন বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই ঘটনায় একই এলাকার রহিম ফকিরের ছেলে আরিফ ফকির (২৭) জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে আরিফ পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..