× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

শুরুতেই ফিরলেন সৌম্য

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে মিশন শুরু করছে বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফি বাহিনী। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

পঞ্চম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালকে ক্যাচ দেন সৌম্য। দলের রান তখন ২৯। ১৩ বলে দুই চারে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৩১ রান করেছে সফরকারীরা। তামিম ১৬ রানে অপরাজিত রয়েছেন। অপরপ্রান্তে রানের খাতা খোলার অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমান।

ডাম্বুলায় আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসারের দল নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও আছেন তরুণ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ


এ ক্যটাগরির আরো খবর..