× Banner
সর্বশেষ
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ”ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ মার্চ (শুক্রবার) পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন জনাব ডা: আফরোজা বেগম রিনা নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, ন্যাটাব ও দি ল্যাপ্রসী মিশন ইন্টন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্র‍্যাকের জেলা প্রতিনিধি এ কে আজাদ, দি ল্যাপ্রসী মিশন ইন্টন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি প্রদীপ রায়, ন্যাটাব প্রতিনিধি শামসুদ্দিন চৌধুরি কালাম সহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..