× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মহেশপুরে ইউএনওর উদ্যোগে নব-নির্মিত বীর মুক্তিযোদ্ধার বাড়ী উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঘরে শুয়ে রাতের অন্ধকারে আকাশের চাঁদ দেখা সেই খুবড়ী ঘরটি সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নিজস্ব অর্থায়নে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরোত আলীর নব নির্মিত ভবন গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার উদ্বোধন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ইউনিয়ন কমান্ডার আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মহেশপুর পৌর এলাকার জলিলপুর  গ্রামের গরীব-অসহায় ছবিরন নেছার বাড়ীর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের দপ্তরে গত ১৫ ফেব্রুয়ারী জলিলপুর গ্রামের গরীব অসহায় নিঃসন্তান ছবিরন নেছা ভিক্ষার জন্য গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিক্ষার পরিবর্তে শীত বস্ত্র উপহার দিয়ে তার নিজের একচিলতে জমির ওপর তার বসত বাড়ী নির্মানের প্রতিশ্রুতি দেন। প্রুতিশ্রুতি অনুযায়ী এখন ছবিরন নেছার বাড়ী নির্মানের কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..