× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

বিটিআরসির নতুন চেয়ারম্যান যোগ দিচ্ছেন রোববার

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

রুবেল রানাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ (শাহ মাহমুদ) অফিসে জয়েন করবেন আগামী রোববার। এর আগে বিটিআরসির চুক্তিভিত্তিক চেয়ারম্যান সুনীল কান্তি বোস টানা ৩ বছর দায়িত্ব পালন শেষ করে ২১ অক্টোবর বিদায় নিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শাহজাহান মাহমুদকে নিয়োগের আদেশে বলা হয়, অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১১ মে, ২০১৮ সাল পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

প্রকৌশলী শাহজাহান মাহমুদ যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন। পড়াশোনা শেষ করে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। পরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আশ্রয় গ্রহণ করেন। এক সময়ের এই সরকারি কর্মকর্তা বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।

শাহজাহান মাহমুদের জন্মস্থান বাংলাদেশের রংপুরে। প্রসঙ্গত, ২০০২ সালে বিটিআরসি গঠনের পর প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ। তার মেয়াদ শেষে আরেক সাবেক সচিব ওমর ফারুক বিটিআরসির চেয়ারম্যান নিযুক্ত হন। এর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিআরসির চেয়ারম্যান হন মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম। তার মেয়াদ শেষে এ দায়িত্বে নিযুক্ত হন মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ। ২০০৯ সালে দায়িত্ব নেয়া জিয়া আহমেদ প্রথম দফায় তিন বছর মেয়াদ শেষে ২০১২ সালের ফেব্রুয়ারিতে আরো এক বছরের জন্য নিয়োগ পান। তবে মেয়াদ শেষের আগেই ২০১২ সালের ১০ সেপ্টেম্বর জিয়া আহমেদের মৃত্যুতে বিটিআরসির চেয়ারম্যানের পদ শূন্য হয়।  জিয়া আহমেদের মৃত্যু পরবর্তী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কমিশনের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।

২০১২ সালের ২৪ সেপ্টেম্বর ৩ বছরের চুক্তিতে এ পদে নিয়োগ পান সুনীল কান্তি বোস। সর্বশেষ গত আগস্টে বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রন) আইন ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী সরকার


এ ক্যটাগরির আরো খবর..