× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নবীগঞ্জে সংখ্যালঘু লোকজনের উপর আজাদ মেম্বারের হামলা, পরিবারে আতংক থানায় মামলা দায়ের

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু লোকজনের উপর হামলা চালিয়েছে বিএনপি নেতা আজাদ মিয়া নামের এক মেম্বার। তাদেরকে গ্রামছাড়া ও প্রাণেহত্যার হুমকি প্রদর্শনের  ঘটনায় এলাকার সংখ্যালঘু লোকজনের মাঝে মারাত্মক আতংক বিরাজ করছে। এ ব্যাপারে বিষু কর বাদী হয়ে নবীগহ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের বিষু রঞ্জন করের ঘর থেকে গত গত রবিবার বিকালে ওয়ারড্রপের তালা ভেঙ্গে নগদ প্রায় দেড় লক্ষা টাকা চুরি হয়। এদিন তাদের বাড়ীতে একই গ্রামের বেশ কয়েকবার আসা যাওয়া করে একই গ্রামের মৃত তৌদ উল্লার স্ত্রী আজাদ মিয়ার আত্মীয় লালী বেগম। টাকা চুরির ঘটনায় লালী বেগমকে সন্দেহ করলে ক্ষিপ্ত হয়ে উঠে আজাদ মিয়া ও তার আত্মীয়স্বজন। পরদিন গিয়ে বিষু রঞ্জন করের বাড়ীতে গিয়ে অকথ্যভাষায় মহিলাদেরকে গালাগালি করে।

এ বিষয়টি স্থানীয় মুরব্বীদেরকে জানিয়েও কোন সুরাহা হয়নি। গত শুক্রবার বিকাল ৫ টার দিকে স্থানীয় দেবপাড়া বাজারে আজাদ মিয়া লোকজন দিয়ে বিষু করকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং বাড়ী ছাড়া এমকি দেশ ছাড়ার ও হুমকি প্রদান করে।  এ সময় স্থানীয় লোকজন বিষু করের  শোরচিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।  এ ঘটনায় বিষু কর বাদী হয়ে গতকাল শনিবার নারান্দি গ্রামের মুত আফরোজ মিয়ার পুত্র আজাদ মিয়া মেম্বারকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় নারান্দি গ্রামের সংখ্যালঘু লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।


এ ক্যটাগরির আরো খবর..