× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শার নাভারনে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

ফুআঃ জলিল শার্শা  উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে ফুটপাত দখল করে নিউ মার্কেট, তালেব প্লাজা, টাওয়ার মার্কেট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে শতধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কিছু সংখ্যক ব্যবসায়ী।

দীর্ঘদিন ধরে ঐসব ব্যবসায়ীরা রাস্তার ওপর মালামাল রেখে বেচা- বিক্রি করে আসছে। ফুটপথ ব্যবসায়ীদের দৌরাত্তে এখন নিউ মার্কেট রোডে চলাচল করাই অনেকটা দূরূহ হয়ে পড়েছে নগরবাসীর জন্য।

নাভারণ – বেনাপোল রোডে প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। যার মূলে রয়েছে এই অবৈধ দখল করে ফুটপাত ব্যবসা।

এসব কারণে প্রায় সারা দিনই নাভারণের ওয়ালটন প্লাজা মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র সড়কে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফুটপাত দখল ও সড়কে অবৈধ পাকিং এর জন্য প্রায় প্রতিনিহিত সংঘর্ষ হচ্ছে।

এতে করে বিপাকে পড়ছে বেনাপোল বন্দর ও কোলকাতাগামী বিলাসবহুল বাস ও ট্রাক। সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হচ্ছে নাভারণ ডিগ্রী কলেজের ছাত্র- ছাত্রীরা।

নাভারণ ডিগ্রী কলেজের ছাত্রী শারমিন বলেন, “ফুটপাত গুলো ব্যবসায়ীদের দখলে থাকার কারণে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। স্থানীয়দের অভিযোগ প্রসাশনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ার কারণে ফুটপথ অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছে।

এ বিষয়ে ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন বলেন, অবৈধভাবে দখল হওয়া ফুটপাত উদ্ধারে ইউনিয়ন পরিষদ অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অভিযান চালানোর পর এক-দুদিন ভালো থাকলেও আবারও ব্যবসায়ীরা দখল করে নেয়। এজন্য প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..