× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পঞ্চগড়ে ৭ দিনব্যাপী ভিতরগড় উৎসব শুরু

admin
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় প্রত্নস্থলে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভিতরগড় উৎসব। সর্ববৃহৎ দুর্গনগরী ভিতরগড়ের ঐতিহাসিক গুরুত্ব ও তা সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় জনসাধারণকে অবগত করা, এর সাংস্কৃতিক বৈচিত্র্যকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচতি করে তোলার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহায়তায় সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ (সিএএস) এই উৎসবের আয়োজন করছে। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু এই উৎসবের উদ্বোধন করেন।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান, অমরখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতদিনব্যাপী এই উৎসবে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, পক্ষী, হাঁস খেলা, হুলির গান, সত্যপীরের গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। উৎসব প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য যে, পঞ্চগড় জেলা শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভিতরগড়ের অবস্থান। দেশের সর্ববৃহৎ দুর্গনগরী ভিতগড় প্রত্নস্থলটি ২০০৮ সালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রত্নতত্ত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান এখানে খনন শুরু করেন।

প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এখানে উম্মোচিত হয়েছে মধ্যযুগে নির্মিত ৯টি প্রাচীন স্থাপত্যের ভিত্তি কাঠামো। খনন করে আবিস্কার করা হয়েছে মাটি ও ইট দিয়ে তৈরি চারটি বেষ্টনির স্বরূপসহ নানা ধরনের প্রত্নসম্পদ।


এ ক্যটাগরির আরো খবর..