× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

দিনের শুরুতেই ফিরলেন সৌম্য

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

স্পোর্টস ডেস্ক: গল টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের।

আজ সকালেই সৌম্য সরকারের উইকেট হারিয়েছে মুশফিকের দল। দিনের তৃতীয় ওভারে সুরঙ্গা লাকমলের বলে পুল করতে গিয়ে আউট হন সৌম্য।

বাংলাদেশের রান তখন ১৪২।এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেটে ১৪৫ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৭ ও সাকিব রানের খাতা খোলার অপেক্ষা রয়েছেন। ১৩৫ বলে ৭১ রান করেন সৌম্য সরকার।

গতকাল বুধবার দিনের শুরুতে অল্প রানের মধ্যে শ্রীলঙ্কার ছয় উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতেও ভালো করে বাংলাদেশ। ২ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। শেষ বিকেলে কিছুটা আক্ষেপ হয়ে থাকে তামিম ইকবাল ও মুমিনুল হকের আউট দুটি। অদ্ভুতভাবে তামিম রানআউট হওয়ার পর নির্বিষ অফস্পিনে আউট হন মুমিনুল।শ্রীলঙ্কার করা ৪৯৪ রানের জবাবে ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

একটা সময় কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৮ রান। এরপর দ্রুতই দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। দলীয় ১১৮ রানে তামিম আর স্কোরে ৯ রান যোগ হতে বিদায় নেন মুমিনুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..