× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে রোভার স্কাউট এর দীক্ষা ক্যাম্প ও মহা তাবু জলসা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে বর্ণিল আয়োজন ও উৎসব মূখর পরিবেশে রোভার স্কাউট এর দীক্ষা ক্যাম্প ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৯ টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ দীক্ষা ক্যাম্প ও মহা তাবু জলসা ।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কোরায়শী খোরশেদ আলমের সভাপতিত্বে দীক্ষা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: বজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্কাউটস প্রতিনিধি জহরুল আলম।

এ দীক্ষা ক্যাম্প ও মহা তাবু জলসায় প্রধান ও বিশেষ অতিথি সহ উপস্থিত সকলের মনোরোঞ্জনের জন্য  রোভার স্কাউট এর সদস্যরা তাদের নাচ গান ও শিক্ষা মূলক নানা কলাকৌশল পরিবেশন করে।


এ ক্যটাগরির আরো খবর..