আঃ জলিল শার্শা উপজেলা প্রতিনিধি : শার্শায় জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা হল রুমে “সোনালী আশের সোনার দেশ পাট পন্যের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এক শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃআব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সহ আরো অনেক অতিথি বৃন্দরা।
এ সময় আরো উপস্থিত ছিলো শার্শা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।