মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৩-১৭) মাদক সামাজের অভিশাপ। কোনভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া যাবে না। আগামী ৯০ দিনের মধ্যে মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হবে।
মাদক পাচারের বিভিন্ন রুট ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হচ্ছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে মেহেরপুরকে মাদক মুক্ত করার লক্ষে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন পুলিশ সুপার আনিছুর রহমান।
তিনি আরো বলেন, বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সেগুলো আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তা না হলে প্রচলিত অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, জেলা বিশেষ শাখার ওসি ইসমাইল হোসেন প্রমুখ ।