× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

বেনাপোলে প্রায় আড়াই কেজি স্বর্ন জব্দ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সড়ক থেকে টিটু (৪৫) নামে এক যুবককে  ২ কেজি ৩শ গ্রাম স্বর্ন ও একটি মোটর সাইকেল  সহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বেলা সাড়ে ৫টার সময় সে আটক হয়।
আটক টিটু বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।

২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল থেকে এক যুবক যশোর-হ ১৩-৬৩০২  নং মোটর সাইকেল যোগে পুটখালির দিকে স্বর্ন পাচারের উদ্দেশ্য যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া সড়কে অভিযান চালানোর সময় টিটু নামে ঐ যুবককে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে তার দেহ থেকে লুকানো ২০ পিছ স্বর্ন পাওয়া যায়। পরে তাকে দৌলতপুর ক্যাম্পে নিয়ে স্বর্ন ওজন করে দুই কেজি ৩শ ৪০ গ্রাম স্বর্ন জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক স্বর্ন বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে এবং স্বর্ন পাচারকারি টিটুকে স্বর্ন পাচারকারি হিসাবে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..