× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শার্শায় শ্রমিক অবোরোধের নামে চলছে চাদাবাজি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

মোঃ আবু বকর ছিদ্দিক ॥ শার্শা (যশোর) প্রতিনিধি ॥ গতকাল রবিবার খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হলেও যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে প্রতিফলন ঘটলেও কোন প্রকার ধর্মঘটের প্রতিফলন নেই বাগআঁচড়া, কলোরোয়া ও নাভারণ রোডে।

শার্শা উপজেলার বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের তেমন কোন কার্যক্রম সংঘটিত হয়নি। তারা বরং অবোরধকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি। দিনের বেলায় অবরোধ কথা বলে দূরপাল্লা চলাচল কারি গাড়ি আটকে রাখছে। কিন্তু হর হামেসায় চলছে মাইক্রো, প্রইভেটকার, নছিমন ও আলমসাদু সহ নানা ধরনের যানবহন।  আর এ যানবহন গুলো কোন জন দূরভোগ দূর কারার জন্য না মোটা অংকের টাকার বিনিময়ে বাগআঁচড়ার শ্রমিক নেতারা চলাচল করতে দিচ্ছে। দূরপাল্লার ট্রাক গুলো সকালে আটকে রেখলেও রাতের আধারে সে গুলো ছাড়া হচ্ছে। কিন্তু তার বিনিময়ে আটককৃত যানবহন গুলোকে গুনতে হচ্ছে মোটা অংকের টাকা। রাতে সাধারণ শ্রমিকরা চলে যাওয়ার পরপরি এই তান্ডব চালাচ্ছে বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল শ্রকিম ইউনিয়নে নেতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান (কিনা), সদস্য জামির হোসেন ও ড্রাইবার আমিনুর রহমান।

প্রতি দূরপাল্লার গাড়ি থেকে ২০০০ থেকে ৭০০০ টাকা চাদা নিয়ে ছেড়ে দিচ্ছে লোকচুখ্যের আড়ালে। এতে করে আবার অনেক ড্রাইবার হয়রানি হচ্ছে এসব নেতাদের কাছে। স্টাপে দাড়িয়ে থাাকা এক ড্রাইবারের সাথে কথা বলে যানা যায়, যে সকল ড্রাইবাররা টাকা দিতে না চাইলে তাদের কে গালিগালাজ পর্যন্ত করা হচ্ছে। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে শ্রমিক নেতা আনিসুর রহমান (কিনা) , জামির, আমিনুর শ্রমিকের ডাকা আবরোধকে অমর্যদা করে রাতের আধারে চাদাবাজি করেই যাচ্ছে। এ ব্যাপারে শ্রমিক নেতা ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান (কিনা) এ কাছে জানতে চাইলে, সে কোন কথার উত্তর না দিয়ে চলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..