× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

তালা উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা করার অঙ্গিকার

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: গতকাল তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক মুক্ত করণ,ভিক্ষুক পূর্ণবাসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৩১৫ জন ভিক্ষুক মাঝে কার্ড ও সামগ্রী বিতরন করা হয়েছে। উপকরণ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেনের সভাপত্বিত অনুষ্ঠিত হয়  ।

সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন । শেখ জলিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,সহকারী কমিশনার (ভূমি) মো: লিটন আলী , বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন,মো: জাহাঙ্গীর আলম,মো:মতিয়ার রহমান,এস এম আজিজুল ইসলাম,মো রফিকুল ইসলাম,গনেষ দেবনাথ,সাংবাদিক মোজাফফার রহমান ,মো: রাজীব হোসেন রাজু,এম মফিদুল হক লিটু,এস এম আজিজুর রহমান রাজু,মুসলিম এইড এনজিও ”র প্রতিনিধি মো: ইকবল হোসেন প্রমুখ।সভায় তালা উপজেলার তালিকা ভুক্ত ভিক্ষুকদের ভিজিডি,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা সহ সরকারী সকল সুযোগ সুবিধার আওতায় এনে ভিক্ষুকদের পুর্ণবাসনের মাধ্যমে তালা উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা করার অঙ্গিকার করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..