× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেথ রেফারেন্স ও আপিল শুনানির কার্যতালিকায় বিশ্বজিৎ হত্যা মামলা

admin
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় আনা মামলায় নিম্ন আদালতের রায়ের বিষয়ে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতির জন্য আবেদন) ও আসামিদের করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য আজ রোববারের কার্যতালিকায় মামলাটি ২০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে এ বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

গত ১৯ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন। তিনি জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্বজিৎ হত্যা মামলার পেপারবুক প্রস্তুত করা হয়।

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেয় বিচারিক আদালত।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—এ এইচ এম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মম খুনের শিকার হন দর্জি দোকানি বিশ্বজিৎ দাস। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। পুরান ঢাকার শাঁখারীবাজারে বিশ্বজিতের দর্জি দোকান ছিলেন। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। গ্রামের বাড়ি শরীয়তপুর।


এ ক্যটাগরির আরো খবর..