× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বেনাপোল নোম্যান্সল্যান্ডে ব্যাস্ত সময় পার করছে ২১ উদযাপন আয়োজক কমিটি

admin
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক মামৃভাষা উদযাপন উপলক্ষে এপার বাংলা ওপার বাংলা বঙ্গবন্ধু ২১ ভাষা উদযাপন মঞ্চ তৈরীর কাজে ব্যস্ত রয়েছে গভীর রাত পর্যন্ত আয়োজকেরা। মঞ্চ তৈরীর কারু কাজ বিভিন্ন লেখা বেনার ফেষ্টুন নির্মানে ব্যস্ত রয়েছে দুই বাংলার ডিজাইনেরা। আর সেই সাথে এ গুলো দেখা শুনার কাজ করছে উভয় দেশের আয়োজকরা।

১৫ ই ফেব্রয়ারী থেকে ভারত বাংলাদেশ বেনাপোল – পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে একই সাথে একই মঞ্চে ২১ উদযাপন উপলক্ষে তৈরী করা হচ্ছে বঙ্গবন্ধু ভাষা উদযাপন মঞ্চ। রাত পোহালেই শুরু হবে দুই বাংলার একসাথে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তারপর শহীদের স্মরনে আলোচনা সভা, কবিতা, নাচ গান আবৃত্তি এবং শহীদদের নিয়ে তাদের স্মৃতি চারন হবে ।

ভাষা উদযাপন বঙ্গবন্ধু মঞ্চ দুই দেশের আয়োজকরা একের পর এক পরিদর্শন করছেন। বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও বঁনগাও পৌরসভার মেযর শংকর আড্য সহ উভয় দেশের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সার্বোক্ষনিক বিশাল এ মঞ্চের কারু কাজ বসার স্থান পরিদর্শনে ব্যাস্ত সময় পার করছে।

২১ উদযাপন ভাষা মঞ্চে উপস্থিত থাকবেন বাংলাদেশের পক্ষে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, কাষ্টমস কামিশনার শওকাত হোসেন,যশোর পুলিশ সুপার আনিছুর রহমান, যশোর -১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন প্রমুখ। অপরদিকে ভারতের পক্ষে থাকবেন সেদেশের খাদ্য সরবারহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্যবসু,সাংসদ মমতা ঠাকুর প্রমুখ। আরো থাকবে দুই বাংলার বেতার টেলিভিশনের গুনি শিল্পীরা।


এ ক্যটাগরির আরো খবর..