× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জীবনানন্দ দাস ও একজন ক্লিনটন বুথ সিলি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

আজ ১৭ ফেব্রুয়ারী কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক  জীবনানন্দ দাসের জন্ম জয়ন্তী – ১৮৯৯ সালের  এই দিনে তিনি জন্মগ্রহন করেন ! জীবনানন্দ  দাসকে নিয়ে  কিছু লিখার বহুদিনের খুব মনোবাসনা  আমার ! 

 
তাঁকে নিয়ে কিছু লিখার পূর্বে তাঁর সাহিত্য কর্মের সাথে জড়িত বিশেষ গুরুত্বপূর্ণ একজনের কথা না লিখলেই নয় ! তিনি হলেন ক্লিনটন বুথ সিলি !
১৯৪১ সালের ২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের সানমাটিও তে জন্ম নেয়া ক্লিনটন বুথ সিলি যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যের অধ্যাপক, বাংলা ভাষা ও   ও বাংলা সাহিত্যের অনুবাদক।  তিনি বিশ্বব্যাপী সুপরিচিত বিরলসংখ্যক পণ্ডিতব্যক্তিদের অন্যতম এক মহান ব্যক্তিত্ব – যিনি তাঁর সারাজীবন  সাধনা করেছেন বিশ্বব্যাপী বাংলা ভাষা ও বাংলা সাহিত্যকে পরিচিত করার জন্য !

বাংলা কবিতায়  স্বতন্ত্র মহিমায় নতুন আঙ্গিকে মোড় নেওয়া ও নতুনত্বের আবেশ সৃষ্টিকারী একজন  কবি ছিলেন জীবনানন্দ দাস অথচ তাঁর মতো  কবির একটি জীবনীগ্রন্থ বের হতে তাঁর মৃত্যুর পর প্রায়  দেড় যুগ সময় অতিবাহিত হয়ে গেলো ! যদিও  তাঁর জীবন  নিয়ে ১৯৭১ সালে গোপাল চন্দ্র রায় মহাশয়ের লিখিত ‘জীবনানন্দ’ জীবনীগ্রন্থটি প্রকাশিত হয়েছিল !

১৯৭১ থেকে ১৯৯০ প্রায় ১৯ বছর পর বাংলা ভাষায় নয় ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের সত্যিকারের একটি সমৃদ্ধ জীবনীগ্রন্থ রচিত হয় যার নাম ‘A poet apart ‘ ! জীবনীগ্রন্থটি রচনা করেন সাত সমুদ্র তের নদী দূরের মার্কিন মুলুকের মানুষ  ক্লিনটন বুথ সিলি- এই জীবনী গ্রন্থটি কবির ব্যক্তি জীবন ও সাহিত্য জীবন নির্ভর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ ! যে কাজটি বাংলা ভাষাভাষী কেউ করতে পারেনি সে দুরূহ কাজটি করেছেন এই মহান ব্যক্তি ও গবেষক এবং তাঁর এই গবেষণালব্দ গ্রন্থটির প্রশংসা করেননি সাহিত্য জগতে এমন কম মানুষই ছিল !


এই জীবনীগ্রন্থটির গুরুত্ত্ব এতটাই চাহিদার দাবিদার ছিল যার প্রেক্ষিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে A poet apart অবলম্বনে একটি ছায়া গ্রন্থ প্রকাশ করেছিলেন ! এই মহতী মানুষটি কবি জীবনান্দ দাসকে এতো বেশি অনুভব করতেন – জীবিনীগ্রন্থটি প্রকাশের ঠিক ২০ বছর পর অর্থাৎ ২০১১ সালে  ক্লিনটন বুথ সিলি নিজেই গ্রন্থটির বাংলা অনুবাদ করে বাংলায় ‘অনন্য জীবনানন্দ’ নামক জীবনী গ্রন্থটি প্রকাশ করলেন ! আমি অনেক আগ্রহ নিয়ে ২০১৬ সালের জুলাই মাসে ‘অনন্য জীবনানন্দ’ গ্রন্থটি সংগ্রহ করে ধীরে ধীরে পড়তে শুরু করলাম !


ক্লিনটন বুথ সিলি ১৯৬৩ সালে ক্যালিফর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি নেয়ার পর জন কেনেডির প্রতিষ্ঠিত পিস কোর কর্মী হিসাবে পূর্ব পাকিস্তানে আসেন ! সেখানে দুবছর ধরে তাঁর কাজ ছিল নিয়মিত বরিশাল জেলা স্কুলে গিয়ে হাতে কলমে প্রাণী বিদ্যা শিখাতে শিক্ষকদের সহায়তা করা ! এই কাজের ফাঁকে ফাঁকে সাগরদির ওরিয়েন্টাল মিশনারি স্কুল এ যেতেন বাংলা শিখতে !  এখান থেকেই তাঁর বাংলা চর্চা শুরু হয় – তিনি বাংলা বলেনও বরিশালের টানে ! দুবছরের স্বেচ্ছাসেবক জীবন শেষ করে দেশে ফিরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকোত্তর ডিগ্রির জন্য – তাঁর বিষয় ছিল ‘দক্ষিণ এশিয়া ভাষা ও সভ্যতা’ !


১৯৬৭-১৯৬৮ সালে একটি রাইটার্স ওয়ার্কশপে তাঁর সঙ্গে পরিচয় ঘটে কবি, প্রাবন্দ্বিক ও কোলকাতা পত্রিকার সম্পাদক জোতির্ময় দত্তের (যিনি বুদ্ধদেব বসুর জামাতা)  সাথে ! শোনা যায় জোতির্ময় বাবুই তাঁকে গবেষণার বিষয় বস্তু নির্বাচনে অনুপ্রাণিত করেন এবং ক্লিনটনের

জন্য গবেষণার বিষয় নির্বাচন করেন   ‘জীবনানন্দ’ !  

 

তথ্যসূত্রানুযায়ী  ১৯৬৯ সালে  ক্লিনটন বুথ সিলি আবার বাংলায় এলেন গবেষণার কাজে তবে এবার তাঁর কর্মস্হল কলকাতায় ! তন্য  তন্য করে গবেষণার তথ্য খুঁজতে শুরু করে দিলেন  তিনি এবং তথ্য সংগ্রহ করে দেশে ফিরে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন ! যতদূর জানা যায় ১৯৭৬-৭৭ সালে জীবনানন্দ গবেষণা শেষ করেন  ক্লিনটন বুথ সিলি !

 
ইংরেজিতে লেখা মূল গ্রন্থে জীবনানন্দের কবিতা ও উপন্যাসের উদ্ধৃতিগুলি পেয়েছি ক্লিনটন বি সিলি-র অনুবাদে যদিও ‘অনন্য জীবনানন্দ’ গ্রন্থটি মূল গ্রন্থটি থেকে একটু হলেও আলাদা কিন্তু অনুবাদ-গ্রন্থটিতে সেই উদ্ধৃতিগুলি  পেয়েছি জীবনানন্দের নিজের ভাষায়। এর  ফলে একটি ভিন্ন ধরনের অনুভূতি হয় অনুবাদ-গ্রন্থটি পড়তে গিয়ে ! সত্যিকার ভাবে বলতে গেলে  দুটি বই হয়ে উঠল পরস্পরের পরিপূরক। 
 
স্ক্লিনটন বি সিলি ‘অনন্য জীবনানন্দ’ বইটির অনুবাদে  কোথাও কোন অপরিপূর্ণতা রাখেন নাই – এমনকি প্রতিটি শব্দ প্রতিটি বাক্যের যথাযথ অনুবাদ করতে সক্ষম হয়েছেন তিনি !  
 
আজ জীবনানন্দের জন্মতিথিতে তাঁর প্রতি যেমন আমাদের বিনম্র শ্রদ্ধা তেমনি মহানুভব ক্লিনটন বি সিলিকে জানাই অভিবাদন, বাংলা সাহিত্যের প্রতি তাঁর অবদান অবিস্মরণীয় ! আমারদের ভাষার মাসে বাংলা সাহিত্যের অপরিসীম অবদানের জন্য এই দুই মহান ব্যক্তির প্রতি আমাদের পরম ভালোবাসা ও কৃতজ্ঞতা !  
 
পরিশেষে আমার এই লেখাটি পড়ে বর্তমান প্রজন্মের সাহিত্য প্রেমী কোনো বন্ধু সম্যক / কিঞ্চিৎ উপকৃত হয় তবেই আমার সার্থকতা ! সকলের জন্য অনেক অনেক অনেক শুভ কামনা ! 


এ ক্যটাগরির আরো খবর..