× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

পদ্মা সেতু এলাকায় সেনানিবাস নির্মাণ প্রকল্প থেকে ৬৩ কোটি টাকা আত্মসাৎ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

সৈকত দত্ত ॥   কিছু দূর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সরকারি তহবিলের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। অধিগ্রহণকৃত ভূমির উপর বিভিন্ন ঘর দরজা, অবকাঠামো নির্মাণ ও গাছ পালা লাগিয়ে প্রায় ৬৩ কোটি টাকা লুটে নিচ্ছে এলাকার প্রভাবশালী এই চক্রটি।

 

স্থানীয় সূত্র ও শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড এর স্থায়ী সেনানিবাস নির্মাণের জন্য পদ্মা সেতু এলাকার জাজিরা পয়েন্টে একটি স্থায়ী সেনানিবাস নির্মাণের পরিকল্পনা হাতে নেন ২০১৫ সালের প্রথম দিকে। এরপর পদ্মা সেতুর জাজিরা অংশের ল্যান্ডিং পয়েন্টের পূর্ব পাশে ১০১ নং নাওডোবা মৌজায় এলএ ৮ নং কেস এর মাধ্যমে ১ শত একর ভূমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত ভূমিতে শত শত অবৈধ ঘর নির্মাণ, গাছপালা লাগানো ও পুকুর খনন করে স্থানীয় একটি চক্র। তারা নামে বেনামে, জমির মালিক না এমন ব্যক্তির নাম দেখিয়ে, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে এমন আত্মীয় স্বজনদের নামে ঘর তোলেন। এতে ৩ শত ৬৩ জনের নামে ২৩ কোটি ৫৩ লক্ষ ১১ হাজার ৫ শত ৫২ টাকার বিল জমা দেয় গণপূর্ত বিভাগ (চেক প্রদানের সময় এর সাথে যোগ হবে আরো ৫০ শতাংশ অর্থাৎ ১১ কোটি ৭৬ লক্ষ, ৫৫ হাজার ৭ শত ৭৬ টাকা, মোট ৩৫ কোটি ২৯ লক্ষ ৬৭ হাজার ৩ শত ২৮ টাকা )। অনুরূপভাবে একই ভূমিতে ১ শত ৮৫ ব্যক্তির নামে গাছ পালার ক্ষতিপূরনের তালিকা করে সেখান থেকে ১৮ কোটি ২৬ লক্ষ ২৩ হাজার ২ শত টাকা পাইয়ে দিতে স্থানীয় বন বিভাগ একটি তালিকা প্রেরণ করেন ( এরসাথে যোগ হবে আরো ৫০ শতাংশ অর্থাৎ ৯ কোটি ১৩ লক্ষ ১১ হাজার ৬ শত টাকা, মোট ২৭ কোটি ৩৯ লক্ষ ৩৪ হাজার ৮ শত টাকা)। সর্বমোট ৬২ কোটি ৬৯ লক্ষ ২ হাজার ১ শত ২৮ টাকা বেহাত হচ্ছে সরকারের কোষাগার থেকে।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, ফসলি জমিতে ভিটা বেধে সেখানে সাড়ি সাড়ি ঘর তোলা হয়েছে। আইনজীবী থেকে শুরু করে প্রভাবশালীরা একেক জনের নামে ৩ থেকে ৭টি করে ঘর তুলে রেখেছে। বেশীরভাগ ঘরেই তালা ঝুলছে। ৯ সদস্যের সিন্ডিকেটের প্রতি সদস্য নামে বেনামে ২৫ থেকে ৩০ টি করে ঘর তুলে, গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে প্রকৃত মূল্য থেকে ৫/৬ গুন বেশী টাকা লিখে বিল করিয়েছেন। অপর দিকে ধান ক্ষেতের মধ্যে এক বছরের চারা রোপন করে একেকটি চারা গাছের বিপরীতে ২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করে বিল প্রস্তুত করে জমা দেয়া হয়েছে। এতে কমকর্তারা মোটা অংকের টাকা কমিশন নিয়েছে বলেও জানা গেছে।

 

সরকারের এই কোটি কোটি টাকা সিন্ডিকেট ব্যবসায়ীরা অবৈধভাবে হাতিয়ে নেয়ার বিষয়টি জানতে পেরে গত ১৮ জানুয়ারী স্থানীয় আবুল কালাম খান নামে এক ব্যক্তি বিষয়টি তদন্ত পূর্বক ক্ষতিপূরণের ন্যায্য টাকা পরিশোধের অনুরোধ জানিয়ে শরীয়তপুরের জেলা প্রশসাক বরাবরে একটি আবেদন করেন। জেলা প্রশাসক গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব প্রদান করেন। এরপর এ বিষয়ে আর কোন অগ্রগতি হয়েছে বলে কিছু জানা যায়নি।

 

অনুসন্ধানে বেড়িয়ে এসেছে, মতিউর রহমান চুন্নু ঢালী, গোলাম মূর্তজা ওরফে ফারুখ ঢালী, সাত্তার ঢালী, ইউপি সদস্য দাদন ঢালী, রুবেল ঢালী, লাল মিয়া মোলঙ্গী, নুর মোহাম্মদ ঢালী, সালাম হাওলাদার, বাবুল হাওলাদার ও নাজমুল মোল্যার সমন্বয়ে একটি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা সেনানিবাস নির্মাণের জন্য ভূমি অধিগ্রহনের খবর পেয়ে ফসলী জমিতে ভিটা বেধে ঘর দরজা তুলতে শুরু করে। তারা সামাজিক বনায়নের নামে সরকারি টাকা হাতিয়ে নিতে ফসলী জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করে। জমি অধিগ্রহণের আগে সরকারি নিয়ম অনুযায়ী যৌথ জরিপের সময় গণপূর্ত বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে মোটা অংকের চুক্তি করে অবৈধ স্থাপনার বিপরীতে কোটি কোটি টাকার বিল প্রস্তুত করে।

 

সরেজমিন আরো অনুসন্ধান করে জানা গেছে, ১০১ নং নাওডোবা মৌজার শুধুমাত্র ৪৬৫৪ নং দাগেই ২৪ জনের নামে বিধি বহির্ভূতভাবে ঘর দরজা তুলে সেখান থেকে ৩ কোটি ৫৯ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৯৫ টাকা ৫০ পয়সা হাতিয়ে নেয়া হচ্ছে। একই দাগে ১১ ব্যক্তির নামে গাছ পালা দেখিয়ে সেখান থেকেও হাতিয়ে নেয়া হচ্ছে ৯৪ লক্ষ ১৯ হাজার ২ শত ৫০ টাকা। নাওডোবা তহশীল অফিস সূত্রে জানা গেছে ৪৬৫৪ নং দাগের সম্পূর্ন জমির শ্রেণীই নাল। কিন্তু এখানে ভিটে বাড়ি দেখিয়ে ঘর তোলা হয়েছে।

 

আরো জানা যায়, এই জমির ওয়ারিশ না, এমন ব্যক্তিদের নামেও এখানে স্থাপনার বিল করা হয়েছে। সরেজমিন গিয়ে ১০ হাজার টাকা মূল্যের গাছের সন্ধানও পাওয়া যায়নি। অনুসন্ধানে আরো বেড়িয়ে এসেছে, ৪৩০৫ নং দাগে ১ একর ২৭ শতাংশ জমি রয়েছে। জমির শ্রেনী নাল। জমির মালিক মোট ৯ জন। এই জমি থেকে অন্তত ২ বিঘা পরিমান জমিতে বাবুল খান গাছ লাগিয়ে সেখানে প্রায় দেড় কোটি টাকা বিল তৈরী করে টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ বাবুল খানদের তিন ভাইর


এ ক্যটাগরির আরো খবর..