মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০২-১৭) : মুক্ত প্রাণের প্রতিধবনি ভোরের কাগজ-এর ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে গতকাল বুধবার বিকালে মেহেরপুর বাসষ্ট্যান্ডস্থ ভৈরব-এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ভোরের কাগজ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ও মুজিবনগর উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিটিভি ও দৈনিক সংবাদ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি রফিকুল আলম ।
ভোরের কাগজ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় ভোরের কাগজ-এর দীর্ঘ চলার পথ ও সাংবাদিকদের নীতি-নৈতিকতা এবং সংবাদিকের ভ’মিকা নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন একুশে টিভি ও সমকাল-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক খবর-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মেহের আমজাদ, লোক সমাজ-এর মেহেরপুর প্রতিনিধি জি এফ মামুন লাকী, ভোরের কাগজ-এর মুজিবনগর উপজেলা প্রতিনিধি মুন্সি মোকাদ্দেস হোসেন,জেলা রং তুলি পরিষদের সাধারণ সম্পাদক মীর রওশন আলী মনা, কবি ম. গোলাম মোস্তফা, আব্দুল মান্নান মাষ্টার, আতাউর রহমান, শহিদুল ইসলাম কানন প্রমুখ ।