× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

বিচারকের প্রতি অনাস্থা জানালেন খালেদা জিয়া

admin
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদ: জিয়া  অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই বিষয়ে তিনি হাইকোর্টে নতুন বেঞ্চের আবেদন করেছেন।

আজ বুধবার বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে   ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে  বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও ভীষ্মদেবচক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের বিচারিক ক্ষমতার পরিধি পরিবর্তন করায় আবেদনটি শুনানির জন্য নতুন করে এ বেঞ্চে আবেদন করা হয়।

আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদনে বলা হয়েছে, আদালতে আরো অনেক মামলা বিচারাধীন। সে সব মামলায় এক দেড়মাস পরপর দিন ধার্য করা হয়। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো কোনো সপ্তাহে দুই দিন ধার্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মতোও তিনি ন্যায়বিচার পাচ্ছেননা। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানির করার জন্যই তাড়াহুড়ো করা হচ্ছে। এই আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন না।

আবেদনে আরো বলা হয়, এই মামলার দুইবার তদন্ত হয়েছে। প্রথম দফায় দুদকের কর্মকর্তা নূর আহমেদ মামলার অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন।ওই তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য কুয়েতের  আমির অর্থ দিয়েছেন। কিন্তু দুদক এই মামলায় নতুন কর্মকর্তা হিসেবে হারুন উর রশিদকে নিয়োগ দেন।

এই তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে বলেছেন, টাকা এসেছে সৌদি আরব থেকে। এখানে খালেদা জিয়া জড়িত। এ অবস্থায় খালেদা জিয়া পুনরায় তদন্ত চেয়ে আবেদন করলে সেইআবেদনও খারিজ করে দেন আদালত।ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন  বলেন,এই অবস্থায় ওই আদালতে আমরা ন্যায়বিচার পাব না। তাই অনাস্থা জানিয়ে আবেদনে করেছি।

প্রসঙ্গত, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..