× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোমেটেড লাইব্রেরি সিস্টেম (ই-লাইব্রেরি) চালু হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে রোববার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ ই-লাইব্রেরি উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে তথ্য-প্রযুক্তি নির্ভর একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার লক্ষ্যে এ পর্যন্ত যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তার সাথে ই-লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর ফলে লাইব্রেরি ব্যবহারকারীগণ মুহূর্তেই তাদের প্রয়োজনীয় গ্রন্থ সম্পর্কে কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন। সারাদেশের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষক-শিক্ষার্থীরা যাতে স্ব স্ব অবস্থান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি সুবিধা লাভ করতে পারেন এবং এই সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হন তা আমাদের নিশ্চিত করতে হবে। সেটি সম্পন্ন হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ।

সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির বিভাগীয় প্রধান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. নাসির উদ্দীন।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই যুগ পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অটোমেটেড করা হলো। ইতোমধ্যে ইংরেজি ভাষার সব সংগ্রহের ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে। উজিসি-ইউডিএল প্রজেক্টের আওতায় বিভিন্ন বিষয়ে বিখ্যাত তিনটি পাবলিশার্স SAGE, Taylor & Francis ও Cambridge এর ১৪ হাজার ই-বুক ব্যবহারের সুযোগ রয়েছে এই লাইব্রেরিতে।


এ ক্যটাগরির আরো খবর..