× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

শার্শায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥  শার্শায় মাটি পুকুর গ্রামে আধিপত্য বিস্তার করে আওয়ামীলীগের অভ্যন্তরিন কোন্দলে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ও ছুরিঘাতে হত্যা করেছে আওয়ামীলীগের অপর গ্রুপের সন্ত্রাসীরা।

গতকাল শনিবার রাতে বিল্পব গ্রামে অনুষ্ঠিত ইসলামী জলসায় যাওয়ার পথে  পিটিয়ে ও ছুরিকাঘাত করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত ছাত্রলীগ নেতা বিল্পব হোসেন (২০) শার্শা উপজেলা জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের পুত্র ও উলাশী ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি। এ ঘটনায় মেয়র লিটন গ্রুপের সমর্থকরা নাভারণ বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

জানা যায়, রাত ৯টার সময় বিল্পব গ্রামে অনুষ্ঠিত ইসলামী জলসায় যাওয়ার পথে স্থানীয় এমপি আফিল উদ্দিন গ্রুপের নেতা হাসান মেম্বারের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে এবং ছুরিঘাতে তাকে হত্যা করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তার অপরাধ শনিবার সকালে মেয়র লিটন গ্রুপের আওয়ামীলীগের তলবি সভায় সে যোগদান করেছিল। এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দূরঘটনা ঘটতে পারে। ঘটনার সাথে জরিত অনেকেই গাঁ ঢাকা দিয়ে রয়েছে।

শার্শা থানার আফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এলাকায় অধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জরিতদের আটকের অভিযান অব্যহত রয়েছে। এবং মামলার প্রস্ততি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..