× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

প্রাইমারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৩০শে অক্টোবর

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ ধাপে ১৭ জেলায় লিখিত পরীক্ষা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সাংবাদিকদের এ তথ্য জানান।

৩০ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জেলায় মোট প্রার্থীর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৭৮ জন। জেলাগুলো হলো- বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। ২২ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে, প্রার্থীরা www.dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা যাবে না। প্রার্থীদের ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে পর্যায়ক্রমে পরীক্ষা নেওয়া হচ্ছে।

প্রথম দফায় গত ২৭ জুন ৫ জেলায়, দ্বিতীয় দফায় ২৮ আগস্ট ১৭ জেলা এবং তৃতীয় দফায় ১৬ অক্টোবর ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে নেওয়া ২২ জেলার ফল প্রকাশিত হয়েছে।

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় গত বছরের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যার আওতায় প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..