× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহের শৈলকুপায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার,পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। সেসময় ফুলহরি ইউপি চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জামিনুর রহমান বিপুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা -১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা অনুপ কুমার বাকচি। রাতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..