× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

নিহত সাংবাদিক শিমুলের পরিবারকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত ঝিনাইদহ প্রেসক্লাবের

admin
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

ঝিনাইদহ  প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে আওয়ামীলীগের পৌর মেয়রের গুলিতে নির্ভিক সাংবাদিক নিহত আব্দুল হাকিম শিমুলের পরিবারকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব।

রোববার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় নিহত নির্ভিক সাংবাদিক নিহত আব্দুল হাকিম শিমুলের হত্যার প্রতিবাদ জানিয়ে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানানো হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আসিফ ইকবাল কাজল, নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনটিভি ও যুগান্তরের মিজানুর রহমান বাবুল, দৈনিক কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, ভোরের ডাকের আব্দুল হাই, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়সাল আহম্মেদ, বাংলাবিশনের আসিফ ইকবাল মাখন, যমুনা টিভির নাসিম আনসারী বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড শেখ সেলিম।

সভায় প্রেসক্লাবের সদস্যদের কাছ থেকে উত্তোলনকৃত অর্থ নিহম শিমুলের পরিবারের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..