× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

শরীয়তপুর নির্বাচন অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না

admin
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্থান পরিবর্তন ও নতুন ভোটার আইডি পেতে চাহিদা অনুযায়ী মোটা অংকের ঘুষ দিতে হয় গ্রাহকদের। ঘুষ না দিলে নানা ভাবে হয়রানীর শিকার হন গ্রাহকরা।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের ভুলক্রুটি সংশোধন ও নতুন জাতীয় পরিচয়পত্র পেতে শরীয়তপুর নির্বাচন অফিসের স্টাফ হাসানের স্মরণাপন্ন হন গ্রাহকরা। এ সুযোগে হাসান চুক্তি ভিত্তিতে গ্রাহকদের সেবা দিয়ে থাকেন।

যে মোটা অংকের টাকা দিতে পারবে সেই হাসানের কাছে সেবা পাবে। আর যে চাহিদা অনুযায়ী টাকা দিতে পারবে না তাকে মাসের পর মাস হয়রানীর শিকার হতে হয়। এ বিষয়ে একাধিক ভুক্তভোগী সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।

এ রকম একজন ভুক্তভোগী সদর উপজেলার দক্ষিণ শৌলা গ্রামের হাসেম হাওলাদারের ছেলে আল আমিন হোসেন অভিযোগ করে বলেন, নতুন জাতীয় পরিচয়পত্র পেতে নির্বাচন অফিসের স্টাফ মো. হাসান আমার কাছ থেকে ৭ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় সে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে।

পরে ৬ হাজার টাকা দিলে সে আমাকে জাতীয় পরিচয়পত্র প্রদান করে। আমার মতো অন্যান্য গ্রাহকরা এ ধরনের হয়রানীর শিকার হয়।

সরকারী অফিসে চাহিদা অনুযায়ী টাকার বিনিময়ে সেবা ও টাকা দিতে না পারলে হয়রানী মেনে নেয়া যায়না। এ ধরণের হয়রানী থেকে আমরা পরিত্রাণ চাই এবং দুর্নীতিবাজ স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সদর উপজেলা নির্বাচন অফিসার সুজন কুমার বিশ্বাস বলেন, নির্বাচন অফিসে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার কোন সুযোগ নাই। কোন স্টাফ যদি এ ধরণের কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..