× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়  বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে প্রথমে তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান। পরে পরিদর্শন করেন রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ।মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন,  দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে বিধায় সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করছে। মানবতাই আসল ধর্ম। সকল ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা।

বাংলাদেশ সকল ধর্মের সকল বর্ণের মানুষের উল্লেখ করে তিনি বলেন, এ  দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম- বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সকল বাঙালি রক্ত দিয়েছে, তাই এ  দেশ সবার।ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি  জেএল ভৌমিকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ। প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আপনারা এ মাটিতে জন্ম নিয়েছেন। আপনারা এ মাটির সন্তান। আপনারা এ মাটিতে বসবাস করেন।ধর্মবর্ণ নির্বিশেষে সকলে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছেন। সে রকম আত্মবিশ্বাস নিয়েই বসবাস করবেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে  গেলে প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় শিশুরা। রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন ওধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন তিনি।  সেখানে বক্তব্যের শুরুতেই হিন্দু ধর্মের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান  শেখ হাসিনা।তিনি বলেন, আমি এখানে আসতে  পেরে খুশি। আমি প্রতিবছরই আসি। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে  বেঁচে থাকার অধিকার আছে।

দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে  গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পূজা কমিটি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সংবিধান  থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ  দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সকল ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করেছি। দেশে সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক এ প্রত্যাশা করে  শেখ হাসিনা বলেন, মানবতার জয় হোক এটাই আমাদের কামনা।


এ ক্যটাগরির আরো খবর..