× Banner
সর্বশেষ
চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

আমঝুপি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০২-০২-১৭): আর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে নয় এ আহবানের মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে।

গতকাল বৃহষ্পতিবার বিকালে আমঝুপি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  ভিক্ষুক মুক্ত ঘোষনা করেন জেলা প্রশাসক পরিমল সিংহ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু,বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান, আমঝুপি ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ভিক্ষা একটি নিকৃষ্টতম হালাল পেশা, এ পেশা থেকে ফেরাতে সরকার পূনর্বাসনের পরিকল্পনা  গ্রহন করেছে। তাই ভিক্ষুকরা যদি এ পেশা বদলে আন্তরিক হন এবং এলাকার জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা থাকলে এ ইউনিয়ন ভিক্ষুক মুক্ত হবে। তিনি আরও বলেন আমঝুপি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনার মধ্য দিয়ে মেহেরপুরকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করা হল।

আমঝুপি ইউনিয়নে মোট ৮৮ জন ভিক্ষুককে ভিজিডি কার্ড বিতরন করা হয়। প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন।এছাড়া এদের মধ্য থেকে ১৮জনের মাঝে ছাগল বিতরন করা হয় বলে জানান আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু। এসময় ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ড সদস্য,সংরক্ষিত মহিলা সদ্যসা ও ইউপি সচিব জমিরুল ইসলাম,তথ্য উদ্যোক্তা কামরুজ্জামান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..