× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

মেহেরপুরে উৎসব মুখোর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০১-০২-১৭ ): মেহেরপুরে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও দেবীর প্রতি আরাধনা করার লক্ষে  উৎসব মুখোর পরিবেশে জ্ঞানদায়িনী বিদ্যাদেবী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে মেহেরপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যাদেবী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। সরকারী কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা এ পুজা আয়োজন করে। পুজা উপলক্ষে অর্চনা ও আগত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় মেহেরপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাবিল উদ্দিন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, শিক্ষার্থী বিধান কর্মকার সহ কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০ টার দিকে এ পুজার আয়োজন করে।

প্রদ্বীপ জ্বালিয়ে বিদ্যাদেবী সরস্বতি পুজার উদ্বোধন করেন প্রবীন শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য।  পুজা উপলক্ষে অর্চনা ও আগত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় মেহেরপুর জেনারেল হাসপাতলের ডাক্তার আশিষ কুমার দেবনাথ, ড. তাপস কুমার সরকার, ড. মৃণাল কান্তি মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী রায়সহ মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ হিন্দু সম্প্রাদায়ের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যার দেবী স্বরস্বতী পুজা উদযাপন করে।

এসময় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. অলোক কুমার দাস, পুরোহিত তপন কুমার ব্যনার্জী, হিন্দু ধর্মলম্বী কার্তিক মল্লিকসহ বিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের শিক্ষর্থী এবং অন্যান্যরা  উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..