× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৭ কোটি টাকা আত্মসাৎ, সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

admin
হালনাগাদ: সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির আখাউড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মোতাহার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুরে দুদক কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে সোনালী ব্যাংক আখাউড়া শাখা থেকে গ্রেপ্তার করে।

মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।

মামলার বরাত দিয়ে দুদক কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনকারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন।

অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর মোতাহারের নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে দুদকে মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..