× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ফিলিপাইনে তরুণীর মুন্ডু কেটে ঘিলু মেখে ভাত খেল খুনি

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

কিছু কিছু ঘটনা হলিউডি সিনেমা কেও হার মানায় । ফিলিপাইনে ঘটেছে এমন ঘটনা যা শুনলে আপনি আঁতকে উঠবেন। ভাষা বুঝতে না পারায় মাথা কেটে খুন করা হয়েছে এক নারীকে। এখানেই শেষ না খুনের পর ওই নারীর ঘিলু মেখে ভাতও খায় খুনি যুবক।

জানা গেছে, বৃহস্পতিবার কাকভোরে ফিলিপাইনের মিডানো দ্বীপে নিজের বাড়ি ফিরছিল ২১ বছর বয়সী তরুণ লিয়াডো ব্যাগটগ। আকণ্ঠ মদ খেয়ে হাঁটার মতো ক্ষমতা ছিল না তার। এদিকে খিদেতে পেটে ছুঁচো দৌড়ায়। হঠাৎই মাঝ রাস্তায় এক নারীর সঙ্গে দেখা লিয়াডোর। সেই নারী আবার ইংরাজিতে কথা বলেন। কিন্তু সে ভাষা তো আবার লিয়াডোর অজানা। সে কথা সেই অজ্ঞাত পরিচয় মেয়েটিকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় লিয়াডো। লিয়াডো তার কথা বুঝতে না পেরে এড়িয়ে চলে যেতে চাইলেও  ক্রমাগত বকবক করতে-করতে লিয়াডোর পিছন-পিছন হাঁটতে থাকে মেয়েটি। এতেই রাগে ফেটে পড়ে লিয়াডো।

পুলিশ বলছে, এরপরই লিয়াডো মেয়েটিকে একটি জনমানবশূন্য এলাকায় নিয়ে যায়। মেয়েটিকে কোমরের বেল্ট দিয়ে বেঁধে ফেলে মাথায় কোপ মারে। তাতেও ক্ষান্ত হয়নি সে। এক টুকরো কাপড় জোগাড় করে লিয়াডো। তাতেই বেঁধে মুন্ডুটি হাতে নিয়ে বাড়িও আসে সে। ঠান্ডা মাথায় সে ভাতও রান্না করে। তারপর কাটা মুন্ডুর ঘিলু বের করে ভাতে মেখে খেয়েও ফেলে। পরে খুলিটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা ওই মেয়েটিকে লিয়াডোর সঙ্গে নির্জন জায়গায় যেতে দেখেছিলেন। তারপর কী হয়েছে তারা জানেন না। তবে লিয়াডোর প্রতিবেশিরা জানান, আগাগোড়াই রগচটা ছিল লিয়াডো। বহুদিন ধরে কর্মহীনও ছিল সে। ফলে দিনদিন খিটখিটেও হয়ে যাচ্ছিল। সারাদিনই মদে ডুবে থাকত। তাই লিয়াডোর পক্ষে এই র্কীতি ঘটানো মোটেও অসম্ভব নয়।

তার এই স্বীকারোক্তিতে চমকে গিয়েছে পুলিশ। খুনির মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে।


এ ক্যটাগরির আরো খবর..