× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

স্কুল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কুন্দের পাড়ায় গণ-উন্নয়ন একাডেমি হাই স্কুলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে স্কুলের সাতটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।

কামারজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, বালুচরে কোনো স্কুল ছিল না। বালুচরে শিক্ষাব্যবস্থা নিয়ে কেউ এগিয়ে আসেনি। চারদিকে পানি আর বালু ছিল। সেই বালুচরে স্কুল প্রতিষ্ঠা করা হয়। আর এই স্কুল পুড়িয়ে দেওয়ার ফলে চরাঞ্চলের ৬০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। আগামী ২ ফেব্রুয়ারি দুই শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..