× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

কালীগঞ্জের তিন ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করলেন ইউএনও

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ জানুয়ারি’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, শিমলা-রোকনপুর ও কাষ্টভাঙ্গাসহ তিনটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান। এ তিনটি ইউনিয়নের ২০ জন ভিক্ষুকদের আত্মকর্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে তাদের মধ্যে ছাগল, মুগরি, সেলাই মেশিন বিতরণ ও ব্যবসা-বানিজ্য করার জন্য শাড়ি,কাপড়, গামছা, ওয়েট মেশিন, বাদাম,ঝুড়ি ও দাঁড়ি পাল্লা প্রদান করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। সে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আশরাফুল আরেফিন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূণর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা ১১ টি ইউনিয়নের ভিক্ষুকদের ডেকে তাদের সাক্ষাতকার গ্রহণ করে ও যাচাই বাছাই শেষে প্রকৃত ভিক্ষুকদের তালিকা করা হয়। সেই তালিকা থেকে বৃহস্পতিবার বিকেলে তিনটি ইউনিয়নের ২০ জন ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য ছাগল, মুগরি,সেলাই মেশিন, শাড়ি,কাপড়, গামছা, ওয়েট মেশিন, ঝুঁড়িসহ বাদাম,দাঁড়ি-পাল্লা দেয়া হয়েছে। তিনি মনে করেন, এসব উপকরণ সামগ্রী কে কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের একটি উপায় পেলেন। এতে করে তারা ভিক্ষাবৃত্তি থেকে বিমুখ হয়ে আত্মকর্মনির্ভশীল হবেন।

তিনি আরো জানান, পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের সকল ভিক্ষুকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পুরো উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..