× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

কালীগঞ্জে ফারিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে ফারিয়ার (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মেহেদী হাসান মুকুল সভাপতি, এনামুল হক সাধারণ সম্পাদক ও হানজালা হোসেন তপু সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ক্যানোলা ডায়াগনোস্টিক সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাগেছে, ফারিয়ার (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন) কালীগঞ্জ শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে গুড হেলথ ফার্মাসিউটিক্যালসের মেহেদী হাসান মুকুল মোল্ল্যা ৬৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম রেজা পেয়েছেন ৩৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের এনামূলক হক। তিনি পেয়েছেন ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন হোসেন পেয়েছে ৩২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সান ফার্মাসিউটিক্যালসের হানজালা হোসেন তপু ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম রেজা পেয়েছে ৪৩ ভোট। নির্বাচনে মোট ১১৬ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, ইনসেফটার এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, হেলথ কেয়ারের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, এরিস্ট ফার্মার এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন ও জেনারেল ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..