× Banner
সর্বশেষ
নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুইটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের দুইটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ওই ইউনিয়নের জামাদার পাড়া হতে সেনিহারী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য নজরুল ইসলাম স্বপন, উপজেলা এলজিইডি’র ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সরদার, রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার প্রমুখ।

এর আগে সকালে ওই ইউনিয়নের মোলানি হাট আর এইচডি থেকে রামনাথ ডিসি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

উল্লেখ্য, দুটির রাস্তার কাজে তত্ত্বাবধানে ছিল এলজিইডি। রাস্তার নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় দুই কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..