× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

তালার গোপালপুর সরকারী আমবাগান দখলের তদন্তে সরেজমিনে জেলা উপপরিচালক কৃষি কর্মকর্তা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

খান নাজমুল হুসাইন ও এস.এম মফিদুল ইসলাম, তালা থেকে  ॥  মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তালার গোপালপুর সরকারী আমবাগান দখলের তদন্তে সাতক্ষীরা জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী আব্দুল মান্নান সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার বেলা ১১ টায় পরিদর্শনে এসে স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, মুরুব্বি জনপ্রতিনিধিদের সাথে তিনি সরাসরি কথা বলেন ও ঘুরে দেখেন।

জানা যায়, তালার গোপালপুর আমবাগানের একেবারে সন্নিকটে সরকারের কিছু জমি স্থানীয় ভূমিহীন ব্যক্তিবর্গ দখলে রেখে নিয়মিত ডিসিআর কেটে আসছিল। এমনকি সরকার তাদের ডিসিআরকৃত জমি ইতোমধ্যে দিয়েও দিয়েছে। ৮ শতক জমির মধ্যে ৫ শতক ডিসিআর দিলেও আবেদনকৃত বাকি ৩ শতক জমি  স্থানীয় আহাদ আলী ঘেরা বেড়ি দিয়ে বসতি করায় প্রতিপক্ষ ঘোনা গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র আব্দুর রহমান নিজ দখলে নিতে বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যায়। জমিটি দখলে থাকা গোপালপুর গ্রামের মৃত এনায়েত আলীর পুত্র আহাদ আলীর পক্ষে বারংবার প্রতিবেদন পাওয়া স্থানীয় ইসলামকাটি ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানকে উৎকোচের বিনিময়ে কিনতে না পারায় হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে যোগসাজশে দুর্ণিতির অভিযোগ এনে পায়তারার চক্রান্তে লিপ্ত হয়। এরই অংশ হিসেবে তালার গোপালপুর সরকারী আমবাগান হুমকির মুখে এমনই একটি শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। এতে ইসলামকাটি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সরকারী সম্পত্তি তফরুপের অভিযোগ আনা হয়।

বিষয়টি উর্দ্ধধন কর্তৃপক্ষের গোচরীভূত হলে মন্ত্রণালয়ের নির্দেক্রমে জেলা কৃষি উপপরিচালক কাজী আব্দুল মান্নান ঘন্টাব্যাপী তদন্ত করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণের বক্তব্যে সেটা অস্পষ্ট প্রতীয়মান হয়। সরকারী আমবাগানটি বর্তমান ইজারা গ্রহীতা ঘোনা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক খানের পুত্র সামরুল খান বলেন, সরকারী ইজারাকৃত ৫.১৬ একর সম্পত্তির চর্তুপাশ ঘেরা বেড়ি দিয়ে আমি আবাদ দখলে আছি। ২০১৫-১৭ সালের ৩ বছরের জন্য লিজকৃত থাকলেও সম্পত্তির কেউ আজও হস্পক্ষেপ করেনি।

তদন্তকালীন সময়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সকল প্রতিবেদন হাজির করে বলেন, অভিযোগকৃত আমার দ্বারা সরকারী জমির বিন্দুপরিমাণ আজও ব্যক্তি আতœসাত, তছরুফ কিংবা ক্ষতি সাধিত হয়নি। অন্যায়ভাবে আমাকে অভিযোগের কাঠগড়ায় বসালেও আইনের কাজ অনুযায়ী ডিসিআরকৃত বাকি সম্পত্তি আহাদ আলী প্রাপ্য হওয়ায় তার পক্ষে প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তকারী জেলা কৃষি উপপরিচালক কাজী আব্দুল মান্নান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরেজমিন তদন্তে যে রিজাল্ট আমি পেয়েছি তা মিনিস্ট্রিতে প্রেরণ করব। তবে স্থানীয়ভাবে সরকারী সম্পত্তি বেদখল নিয়ে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা আমার তদন্তে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..