মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০১-১৭) মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে বিশ্বাস ক্রীড়া চক্র জয়লাভ করেছে। রবিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র ১৭-৫ গোলে বামনপাড়া সবুজ সংঘকে পরাজিত করে।
বিশ্বাস ক্রীড়া চক্রের পক্ষে হানিফ ৬টি, আরিফুল ৪টি, মেঘলা ৩টি, আজিজুল ২টি, আলতাব ২টি এবং বামনপাড়া সবুজ সংঘের পক্ষে আশরাফ ২টি, জুয়েল ২টি ও জুয়েল (ছোট)১টি গোল করে।