বেনাপোল প্রতিনিধি: উপ-মহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐহিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে বেনাপোলে বিশাল এক আনন্দ মিছিল বের হয়।
বুধবার বেলা ৪ টার সময় বেনাপোল সোনালী ব্যাংক চত্বর থেকে আনন্দ মিছিলটি বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারের নুর শপিং কমপ্লেক্সে এসে শেষ হয়।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকুল হোসাইন বলেন বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৪৮ সালে ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। আমাদের এ সংগঠনকে ধরে রাখতে অনেক সংগ্রাম করতে হয়েছে। আজ উপমহাদেশের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনকে আরো শক্তি শালী করতে এবং বিশে^র দরবারে সবচেয়ে বড় সংগঠন হিসাবে পরিচিত করতে আমাদের সে লক্ষে কাজ করতে হবে। এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন শার্শাা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ, রেজা উদ্দিন আশু, আসাদুজ্জামান টনি, বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু, হুমায়ুন করিব ,সুকুমার দেবনাথ জহিরুল ইসলাম রিপনপ্রমুখ।
আনন্দ মিছিল শেষে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রলীগের বেনাপোল কার্যালয়ে বিশাল এক কেক কেটে জন্মদিন পালন করেন।