× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার নবীন বরণ ও সনদপত্র বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ জানুয়ারি’২০১৭: ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান বেগম খালেদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কম্পিউটার, সেলাই, এব্রোডারি ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১১৬ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় ওই ৩ বিভাগের প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..