× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)তে ভর্তি পরীক্ষা দেয়ার সময় অন্তর দে শুভ (২০) নামে এক ছাত্রকে মারপিট করা হয়েছে।

আজ বেলা ১২টার দিকে যবিপ্রবির লাইব্রেবির হলের তিনতলায় ভাইভা রুমে এই ঘটনা ঘটে। তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত শুভ যশোর শহরের ষষ্টীতলাপাড়া এলাকার রতন দে’র ছেলে এবং যশোর পৌরছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। ভাইভা পরীক্ষার জন্য সে যবিপ্রবির লাইব্রেবির হলের গেলে দুর্বৃত্তরা তাকে শিক্ষকদের সামনে থেকে টেনেহিঁচড়ে বের করে এনে সবার সামনে পেটায় বলে অভিযোগ। তাকে আহত অবস্থায় অন্য ছাত্ররা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, আহত শুভকে চাপা মার দেওয়া হয়েছে। তার অবস্থা এখন ভাল। কোতয়ালী থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘অন্তর নামে যে ছেলেটিকে মারপিট করা হয়েছে ; তার নামে কোতয়ালী থানায় দুটি মামলা আছে।’

জানতে চাইলে যবিপ্রবির ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার বলেন, ‘অন্তর দে শুভ নামে একটি ছেলে যবিপ্রবিতে ভর্তি হতে এসে দুর্বত্তদের হাতে মারপিটের শিকার হয়েছে বলে শুনেছি। কিন্তু কী কারণে কারা তাকে মারপিট করেছে তা জানি না।


এ ক্যটাগরির আরো খবর..