× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরে জেলা স্কাউটস সমাবেশ মহাতাবু জলসা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২৯-১২-১৬): মেহেরপুর জেলা স্কাউটের উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত স্কাউটস সমাবেশে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অগ্নিকুন্ডুলি প্রজ্জলন করে মহাতাবু জলসার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খেশ ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে মহাতাবু জলসায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর স্থানীয় সরকারের উপ-পচিালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়, জেলা স্কাউটস’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বক্তব্য রাখেন সমাবেশের প্রোগ্রাম চিপ জাহাঙ্গীর হোসেন। এসময় সমাবেশে অংশ গ্রহনকারী স্কাউটস সদস্যদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে অন্যদের মধ্যে ডেপুটি চিপ ওয়ালিউল্ল¬াহ সিদ্দিক, স্কাউটসের উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান, লিডার সেকেন্দার আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..