× Banner
সর্বশেষ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন স্বামী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যৌতুকের কারনে গৃহবধূকে নির্যাতনে এক পর্যায় গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী শাশুরী ও সতীনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ যৌতুক লোভী স্বামী মারুফুর রহমানকে আটক করেছে। সে সদর উপজেলার হৈবতপুর গ্রামের বর্তমানে শহরের শংকরপুর আশ্রয়ন প্রকল্প বাসিন্দা মফিজুর রহমান মফিজের ছেলে।পলাতক আসামীরা হচ্ছে,শাশুরী মনোয়ারা বেগম ও সতীন সুমি।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুব গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে আসাদের বাড়ির ভাড়াটিয়া নওশের আলী শিকদারের মেয়ে হালিমা বেগম কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,৯ বছর পূর্বে মারুফুর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ দুই সন্তানের জননী হলেও যৌতুকের টাকার জন্য নির্যাতন চালানোর এক পর্যায় যৌতুক বাবদ টাকা ও মালামাল নেয়ার পর পুনরায় যৌতুক লোভীস্বামী শাশুরী ও সতীনের কথামতো গত ৬ আগষ্ট সকাল সাড়ে ৭ টায় মারুফুর রহমানের ঘরে যৌতুক দাবি করে নির্যাতনের এক পর্যায় গলা টিপে ধরে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা গ্রহন করে কোতয়ালি থানায় যৌতুক আইনে এজাহার দায়ের করেন।পুলিশ যৌতুক লোভী মারুফুর রহমানকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..