× Banner
সর্বশেষ
রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুল জয়ী

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৮-১২-১৬): প্রথম বারের মত মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল আনারস প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি¦ ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও  আওয়ালীগ সমর্থিত প্রার্থী এ্যাড.মিয়াজান আলী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট।

এছাড়া অপর দুই চেয়ারম্যান প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস চশমা প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট এবং গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট। মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থী ধানখোলা ইউনিয়নে ১৩টি ভোটের মধ্যে মিয়াজান আলী ১০ ভোট, গোলাম রসুল ১ ভোট, সাহিদুজ্জামান খোকন, ১ ভোট এবং জিয়াউদ্দিন বিশ্বাস ১টি করে ভোট পেয়েছেন। সাহারবাটি ও কাথুলী ইউনিয়নে মিয়াজান আলী ৯ভোট, গোলাম রসুল ৯ ভোট, জিয়া ৩ ভোট,সহিদুজ্জামান খোকন ৩ ভোট পেয়েছেন। ষোলটাকা ইউনিয়নে গোলাম রসুল ১০ ভোট, মিয়াজান ৩ ভোট, জিয়াউদ্দিন ৪ ভোট, সাহিদুজ্জামান খোকন ১০ ভোট ।

আমঝুপিতে মিয়াজান ৪ ভোট, গোলামরসুল ৩ ভোট ও জিয়াউদ্দিন ৬ ভোট পেয়েছেন। মেহেরপুর পৌরসভা উপজেলা পরিষদ মিয়াজান আলী ৯, গোলাম রসুল ৫, জিয়াবিশ্বাস ২, খোকন ০ ভোট পেয়েছেন। দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নে গোলাম রসুল ১৫ মিয়াজানআলী ৪ জিয়া ৮ খোকন ০ ভোট পেয়েছেন। (মটমুড়া ইউনিয়নে)  গোলাম রসুল ৪ মিয়াজান ৭ খোকন ২ জিয়াউদ্দিন বিশ্বাস ০ ভোট পেয়েছেন।

এর আগে  বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে ৩০টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । ২৬৯ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..